×

রাজনীতি

দেশে ফিরেছেন ফালু, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৭:৫৬ পিএম

দেশে ফিরেছেন ফালু, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৮ বছর পর দেশে ফিরেছেন বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক এমপি এবং জিয়া পরিবারের ঘনিষ্ঠজন বলে পরিচিত মোসাদ্দেক আলী ফালু। রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছান বিএনপির এই নেতা। বিএনপির নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় তিনি শাহজালাল বিমানবন্দর অবতরণ করেন। এ সময় তার বড় ভাই নুরুদ্দিন আহমেদসহ পরিবারের সদস্যরা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

আরো পড়ুন: সংশয় নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা: রিজভী

ঢাকায় এসে রাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন ফালু। তিনি আজ (সোমবার ১৯ আগস্ট) সকাল থেকেই তার ব্যক্তিগত অফিসে অবস্থান করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের আমলে ফালুর বিরুদ্ধে বেশ কয়েকটি হয়রানিমূলক মামলা করা হয়। এক পর্যায়ে বিদেশ চলে যান বিএনপির এই নেতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App