×

রাজনীতি

বন্যাদুর্গতদের পাশে থাকতে

আরো একটি কমিটি গঠন করল ‘আমরা বিএনপি পরিবার’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৩:০৬ পিএম

আরো একটি কমিটি গঠন করল ‘আমরা বিএনপি পরিবার’

ছবি: সংগৃহীত

দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের আরো সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এর ধারাবাহিকতায় বন্যাদুর্গতদের পাশে থাকতে আরো একটি কমিটি গঠন করেছে ‘আমরা বিএনপি পরিবার’। 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের নেতৃত্ব দেবেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী সদস্যবৃন্দ এবং আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন।

চারটি উপকমিটি গঠন করা হয়েছে। ত্রাণ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হলেন- মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ ও থাকলে আহমেদ এবং হাবিবুল বাশার। কমিটি বিভিন্নভাবে বিরক্ত হয়ে দুর্গত কয়েকটি জেলায় ত্রাণ বিতরণ করবেন।

এর আগে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা সমন্বিতভাবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যাকবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন। 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাব যে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ-বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের প্রতি একান্ত অনুরোধ, মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারও রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়কে প্রধান্য দেবেন না। একইসঙ্গে আপনারা ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্যমত সহায়তার হাত বাড়িয়ে দিন।’

বন্যাকবলিতদের পাশে থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্যমত বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি আল্লাহর রহমতে অবশ্যই এই পরিস্থিতি মোকাবিলায় আমরা সক্ষম হবো। 

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App