×

রাজনীতি

যারা ১৯টা সিট পায় তারা তো ভোটে ভয় পাবেই: দুদু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৫:৪৪ পিএম

যারা ১৯টা সিট পায় তারা তো ভোটে ভয় পাবেই: দুদু

শুক্রবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে জামায়াত ইসলামীর অবস্থানের সমালোচনা করে বলেছেন, কেউ কেউ বলছেন, বন্যায় ভাসছি, আবার এখন নির্বাচনের দরকার কি? যারা যেমন তারা তেমনই কথা বলবেন। কিছু মানুষ আছে, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও ১৯ টা সিট পায়, আমাদের থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা তিনটা সিট পায়, তারা ভোট তো ভয় পাবেই, এটা অস্বাভাবিক কিছু নয়। 

শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে' এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে; আমরা এই মুহুর্তে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না। জাতিয় ক্রাইসিস চলছে, রক্তের দাগ, ক্ষতবিক্ষত হওয়া শহিদ পরিবারগুলো, বিভিন্ন জেলায় বন্যার কবলে পড়েছে। এটাকে আমরা এই মুহূর্তের রাজনীতি হিসেবে নিয়েছি। এটাকে কেউ যদি রাজনীতি বলে রাজনীতি, আবার কেউ যদি বলে মানবিক দায়িত্ব তাহলে মানবিক দায়িত্ব। আমরা মনে করি, এ বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা তোলা, যৌক্তিক না। 

আরো পড়ুন: আন্দোলনে গুলি চালানো পুলিশ সদস্যদের বিচারের দাবি ইশরাকের

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কথার প্রসঙ্গ টেনে দুদু বলেন, ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়ার ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে আমার জানা নেই। সেজন্য এক নম্বর চয়েজ, দিন-তারিখ বিএনপি দেয় নাই, আমি দিতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে, জাতি ঠিক করে নেবে কার প্রয়োজন। এজন্য আমাদের ভালোবাসার এই সরকারকে বলব, মানুষের ভোটাধিকারটা দেন। যাতে প্রশাসনের লোক, আইনশৃঙ্খলা বাহিনীর লোক, সেনাবাহিনীর লোক, কৃষক-শ্রমিক মেহনতি মানুষ ভোটটা দিয়ে তারা প্রতিনিধিকে নির্বাচন করতে পারে, এই অধিকারটুকু আপনি দেন।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, প্রিন্সিপাল শাহ মো. নেছারুল হক, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুররাজি, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App