×

রাজনীতি

নাগরিক ঐক্যকে নিবন্ধন দিলো ইসি, যে প্রতীক পেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম

নাগরিক ঐক্যকে নিবন্ধন দিলো ইসি, যে প্রতীক পেলো

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে মাহমুদুর রহমানের দল নাগরিক ঐক্য। নিবন্ধন পাওয়া দলটির প্রতীক কেটলি। সোমবার (২ সেপ্টম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দলটিকে নিবন্ধন দেয় ইসি।

প্রজ্ঞাপনে ইসি জানায়, 'গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২' এর ৬(ক) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, প্রধান কার্যালয় ২২/১, তোপখানা রোড, ঢাকা-১০০০-এ অবস্থিত ‘নাগরিক ঐক্য’কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে।' উক্ত দলের জন্য ‘কেটলি’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং এর নিবন্ধন নম্বর- ০৫২, তারিখ ০২ সেপ্টেম্বর, ২০২৪।

এর আগে এদিন রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

আরো পড়ুন: বিএনপি নেতা সালাহউদ্দিন ও খোকনকে শোকজ

২০১২ সালের ১ জুন তিনজন উপদেষ্টা ও ১৮৬ জনের কেন্দ্রীয় কমিটি নিয়ে আত্মপ্রকাশ করে নাগরিক ঐক্য। দলটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। দলটির প্রতিষ্ঠা কেন্দ্রীয় কমিটিতে ছিলেন- ড. পিয়াস করিম, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান, ড. তুহিন মালিকসহ আরো অনেক সিনিয়র নাগরিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা।

তিন উপদেষ্টার মধ্যে একজন হলেন- সাংবাদিক এবিএম মূসা, আরেকজন হলেন মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরকার, অপর উপদেষ্টা হচ্ছেন সাবেক আওয়ামী লীগ নেতা, সাবেক সচিব ও সাংসদ এস এম আকরাম।

যে ছয়টি রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’ গঠিত হয়েছে তার একটি ‘নাগরিক ঐক্য’। শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন তরান্বিত করাসহ বেশ কয়েকটি লক্ষ্য সামনে রেখে ২০২২ সালের ৮ আগস্ট জোটটি নিজেদের প্রতিষ্ঠা ঘোষণা করে। ২০২২-২৩ সাল থেকে জোটটি বিএনপির সঙ্গে বিভিন্ন যুগপৎ আন্দোলনে অংশ নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App