×

রাজনীতি

আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছুটছেন ডা. রফিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছুটছেন ডা. রফিক

ছবি: ভোরের কাগজ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নিতে রাজধানীর হাসপাতালে হাসপাতালে ছুটে যাচ্ছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি প্রায় প্রতিদিনই কোনো না কোনো হাসাপাতালে যাচ্ছেন। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নোয়াখালী সদর হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে যান ডা. রফিকুল ইসলাম।  

এ সময় তিনি আহতদের তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসায় সহায়তা দেন এবং যাদের উন্নত চিকিৎসা দরকার তাদের সুচিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। একইসঙ্গে তিনি আহতদের নগদ আর্থিক সহায়তা প্রদান করেন ও সবার উন্নত চিকিৎসার জন্য ও এক শিক্ষার্থীর কৃত্রিম পা সংযোজনের ব্যাপারে প্রয়োজনীয় আশ্বাস দেন। 

আরো পড়ুন: দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন অন্যতম দায়ী

ডা. রফিক আরো বলেন, যারা দেশের এই ক্রান্তিলগ্নে এখনো দেশবিরোধী চক্রান্তে লিপ্ত তাদের ব্যাপারে আমাদের সবার সতর্ক থাকতে হবে। এ সময় তিনি ছাত্র-জনতার উপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান।

এরপর বিএনপি আয়োজিত চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মাইজদীর নোয়াখালী সরকারী কলেজ ও বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে চলমান এই মেডিকেল ক্যাম্পে প্রায় একহাজার সাতশত’র মতো মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান। বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে এতে প্রায় শতাধিক জাতীয়তাবাদী আদর্শের ডাক্তার উক্ত ক্যাম্পে সেবা প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App