×

রাজনীতি

‌‘ক্ষমতায় গেলে দেশের সব ফরম থেকে ধর্মাবলম্বী অপশন তুলে দেয়া হবে‌’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ এএম

‌‘ক্ষমতায় গেলে দেশের সব ফরম থেকে ধর্মাবলম্বী অপশন তুলে দেয়া হবে‌’

ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সম্প্রীতি আরো মজবুত করতে দেশের সব ফরম থেকে কে কোন ধর্মালম্বী সেই অপশন তুলে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশের মানুষের একটাই পরিচয় তারা বাংলাদেশি। কে কোন ধর্মের সেটি বড় কথা নয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী-২ নির্বাচনী এলাকার রাবান উচ্চ বিদ্যালয় দুর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় মঈন খান আরো বলেন, ছাত্রজনতার আন্দোলনে বাংলাদেশ থেকে অন্যায় প্রতিরোধ করা হয়েছে, ছাত্র-জনতা বাংলাদেশে স্বাধীনতা পুর্ণপ্রতিষ্ঠিত করেছে। রাজনীতিকে কেউ যেন কুলষীত করতে না পারে সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধ এরফান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহ সভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন। 

ঘোড়াশাল পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহিন -বিন-ইউসুফ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি-মোঃজয়নাল হোসেন, সদস্য সচিব-মোওমোশতাক আহমেদ প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App