×

রাজনীতি

সাবেক এমপি একরামুলসহ ৫৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ পিএম

সাবেক এমপি একরামুলসহ ৫৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। ছবি: সংগৃহীত

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীসহ ৫৩ জনের বিরুদ্ধে ট্রাক শ্রমিক মো. খোকন (১৭) হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নিহত খোকনের বাবা মজিবুল হক বাদী হয়ে রবিবার (৮ সেপ্টেম্বর) সুধারাম মডেল থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় আরো অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খান সোহেল, সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন জেহান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে হরতাল চলাকালে খোকন তার বাড়ি থেকে শ্রমিক ইউনিয়নের অফিসে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অভিযোগে বলা হয়, সাবেক এমপি একরামুল করিম চৌধুরীসহ অন্যান্য আসামিরা বিএনপি-জামায়াতের মিছিলে অতর্কিত হামলা চালিয়ে খোকনকে গুলি করে হত্যা করেন।

নিহত খোকনের বাবা মামলায় আরো অভিযোগ করেন, ঘটনার পর রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশের পক্ষ থেকে মামলা গ্রহণে বিলম্ব করা হয় এবং আসামিদের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেয়া হয়নি। মামলাটি তদন্ত করে পরে চূড়ান্ত রিপোর্ট প্রদান করা হয়, যা নিহতের পরিবারকে বিচার থেকে বঞ্চিত করেছে।

আরো পড়ুন: ইসির দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App