×

রাজনীতি

ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম

ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

ছবি: ভোরের কাগজ

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অর্জিত বিজয় সুসংহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য ঐক্য অটুট রাখতে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এ আহ্বান জানান।

তিনি বলেন, বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র-জনতার একটা অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু এই বিজয় তখনই সুসংহত হবে, যদি আমরা এটাকে ধরে রাখতে পারি, আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি। আজকে পরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করার একটা চক্রান্ত চলছে। সেটাকে আবার আমাদের রুখে দিতে হবে। 

এসময় পরিবর্তিত পরিস্থিতিতে সৃষ্ট সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমি অনুরোধ করব সবাইকে—কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি।

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড।

দেশে ফিরে আসা এই সাংবাদিককে গণতন্ত্রের সংগ্রামের হিরো আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের কাছে, এই দেশের মানুষের কাছে, গণতন্ত্রের সংগ্রামের ক্ষেত্রে সে (মুশফিকুল ফজল আনসারী) হিরো। এজন্য যে অত্যাচার, নির্যাতনে আমরা যখন হতাশ হয়ে পড়তাম মাঝে মাঝে, তখন তিনি আমাদের মাঝে আশার আলো জাগিয়ে তুলতেন। এজন্যই আমাদের সবার কাছে নিঃসন্দেহে হিরো।

বিএনপি নেতা বলেন, একটা কথা সবার উদ্দেশে বলতে চাই—মুশফিক ও মুশফিকের সঙ্গে আরও অনেকে এই দেশে থাকতে পারেনি ফ্যাসিবাদী হাসিনার অত্যাচার-নির্যাতনের কারণে। তাঁরা লড়াই করেছে বাইরে গিয়ে। আমরা লড়াই করেছি ভেতরে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App