×

রাজনীতি

তারেক রহমান

বাংলাদেশে মাফিয়া শাসন চালু ছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

বাংলাদেশে মাফিয়া শাসন চালু ছিল

রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার ভার্চুয়ালি বক্তব্য দেন। ছবি: ভোরের কাগজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, আসুন, সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে মাফিয়া শাসন চালু ছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রিয় দেশবাসী এই মাফিয়াচক্র দেশকে সম্পূর্ণ রূপে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে আমদানি নির্ভর ও পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়াচক্র দেশের ব্যাংকগুলো পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল।

আরো পড়ুন: নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে, রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন। তাই প্রতিটি রাজনীতিকের মনে রাখা প্রয়োজন, রাজনৈতিক গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক নেতাদের আচরণগত গুণগত পরিবর্তন প্রয়োজন। 

বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো পথ পাড়ি দিতে হবে জানিয়ে তারেক রহমান আরো বলেন, সেই পথ হবে, ধৈর্য ও সহনশীলতার। সব শেষে বলতে চাই, নির্বাচনি রোডম্যাপে উঠবে প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন, আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি। জনগণকে সঙ্গে রাখি, সঙ্গে থাকি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App