×

রাজনীতি

খালেদা জিয়ার শারিরীক অবস্থা আকাশপথে ভ্রমণের উপযোগী নয়: ডা. জাহিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম

খালেদা জিয়ার শারিরীক অবস্থা আকাশপথে ভ্রমণের উপযোগী নয়: ডা. জাহিদ

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো শারীরিকভাবে ‘উড়োজাহাজে ভ্রমণের মত সুস্থ’ হয়ে ওঠেননি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত একজন চিকিৎসক। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় ফেরার পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা বলেন। ছয় দিন এভারকেয়ার হাসপাতালে থাকার পর বুধবার সন্ধ্যায় গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া।

বাসার সামনে সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। হাসপাতালসহ সবকিছু ঠিকঠাক করা হয়েছে। তবে তার বর্তমান শারিরীক অবস্থা আকাশপথে ভ্রমণের উপযোগী নয়।’

তিনি আরো বলেন, ‘ম্যাডামকে (খালেদা জিয়া) মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে নিয়ে যাওয়া দরকার, তবে সেজন্য তাকে অবশ্যই ফিট হতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে।’

ডা. জাহিদ বলেন, ‘যতই দিন যাচ্ছে তার শারীরিক সুস্থতা আসলে সত্যিকার অর্থে একটু প্রত্যেকটা ডিজিস ক্রমান্বয়ে বাড়ছে। যার জন্য উনার শারীরিক সুস্থতা কখনো কখনো দেখা যাচ্ছে বেশ ভালো আছেন এবং অল্প একটুতে দেখা যাচ্ছে শারীরিক অসুস্থতা বোধ করেন।’

বিএনপি চেয়ারপার্সন ১২ থেকে ১৩ ঘণ্টার যাত্রা করার জন্য যথেষ্ট স্থিতিশীল নন বলে মনে করছেন চিকিৎসকরা। জাহিদ বলেন, ‘যার জন্য যখন আপনি প্লেনে টেক-অফ করবেন, ল্যান্ডিং করবেন, প্লেনে যখন থাকবেন তখন একটা নেগেটিভ প্রেসার পড়ে। 

এই নেগেটিভ প্রেসারে উনার হার্টের যে সমস্যা আছে, লিভারে যে সমস্যা আছে, কিডনির যে জটিলতা আছে সব কিছু মিলিয়ে চিকিৎসকরা এখন উনাকে মনে করতে পারছেন না যে, ১২/১৩ ঘণ্টা জার্নি করার মতো অবস্থায় উনি আছেন।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App