×

রাজনীতি

সাবেক মন্ত্রী মাহবুবকে প্রধান আসামি করে ৪৬ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম

সাবেক মন্ত্রী মাহবুবকে প্রধান আসামি করে ৪৬ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হবিগঞ্জের মাধবপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপদের ডাকবাংলায় আগুনসহ বিভিন্ন অপরাধে সাবেক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার মাধবপুর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আতিকুর রহমান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসনে বেলাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুবলীগের সভাপতি ফারুক পাঠান ছাত্রলীগের সভাপতি আতাউস সামাদ বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৪৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App