×

রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানালেন মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানালেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভোরের কাগজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরলেও তিনি তেমন সুস্থ নন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া খুব সুস্থ না। গতকাল (শুক্রবার) উনার টেম্পারেচার (জ্বর) ছিল।’ উন্নত চিকিৎসায় কবে বিদেশে নেয়া হবে এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং- এটা মনে করছেন না। সেজন্য বিদেশে যেতে উনার বিলম্বটা হচ্ছে।’

আরো পড়ুন: পার্বত্য জেলায় সহিংসতায় উদ্বেগ মির্জা ফখরুলের

এভারকেয়ার হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তার জন্য গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালের ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার, সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App