×

রাজনীতি

দেশকে ফ্যাসিস্ট ফর্মূলায় নেয়ার সুযোগ নেই: আমিনুল হক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম

দেশকে ফ্যাসিস্ট ফর্মূলায় নেয়ার সুযোগ নেই: আমিনুল হক

ছবি: ভোরের কাগজ

কোনো অবস্থাতেই দেশকে ফ্যাসিষ্ট ফর্মূলায় নেয়ার সুযোগ নেই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার রক্তের মধ্যে দিয়ে আমরা এই দেশ স্বাধীন করতে পেরেছি। 

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত জাসাস ঢাকা মহানগর উত্তরা পূর্ব থানার সদস্য মো. জসীম উদ্দিনের বাসভবনে গিয়ে তার মা ও ছোট ভাইদের সঙ্গে দেখা করে তাদের পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিকভাবে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।  

আমিনুল হক বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশে এক বর্বর শাসন কায়েম করেছিলো। কোনো অবস্থাতেই সেই শাসনের পুনরাবৃত্তি আর এই দেশে হতে দেয়া হবে না। ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র-জনতাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত কেউ পার পাবে না, প্রত্যেকের বিচার করা হবে। 

আরো পড়ুন: মান্নাকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল

তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র-জনতার গণআন্দোলনে সারাদেশে নিহত ও আহত পরিবারের সার্বিক খোজ খবর নিচ্ছেন এবং তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তাও করছেন। এ সময় নিহত জসীম উদ্দিনের ছোট ভাইকে কলেজে লেখাপড়ার খরচসহ তার পরিবারকে সর্বদা আর্থিক সহায়তারও আশ্বাস দেন আমিনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন- জাসাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপন, সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, রিপন হাওলাদার, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক, মনজুর হোসেন পাটোয়ারী, বশির আহমেদ, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, জাসাস ঢাকা মহানগর সদস্য একেএম শামছুল কবির মিলন, উত্তরা পূর্ব থানা জাসাস আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব মাসুম হোসেন, পল্লবী থানা জাসাস আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসান, রুপনগর থানা আহ্বায়ক সালাউদ্দিন সবুজ, সদস্য সচিব রুহুল আমিনসহ প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App