×

রাজনীতি

নিউইয়র্কে ড. ইউনূস

একদিকে বিএনপির উল্লাস, অন্যদিকে আওয়ামী লীগের বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম

একদিকে বিএনপির উল্লাস, অন্যদিকে আওয়ামী লীগের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

২৩ সেপ্টেম্বর (নিউইয়র্ক সময়) রাত ১০:১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে বিমানবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যা থেকেই যুক্তরাষ্ট্র বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে অধ্যাপক ইউনূসকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। একই সময়ে, বিমানবন্দরের আরেক পাশে অবস্থান নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা, যারা বিক্ষোভের মাধ্যমে প্রধান উপদেষ্টার আগমনের প্রতিবাদ জানান। ফলে পুরো টার্মিনাল এলাকা পক্ষে-বিপক্ষে নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। সেখান থেকে মোটর শোভাযাত্রা সহকারে তাকে ম্যানহাটনের অভিজাত একটি হোটেলে নিয়ে যাওয়া হয়।

এর আগে, প্রধান উপদেষ্টার বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার ভোর ৫টায় উড্ডয়ন করে।

আরো পড়ুন: সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনে অংশ নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App