×

রাজনীতি

ছাত্র আন্দোলনে নিহত সাদের পরিবারের পাশে তারেক রহমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

ছাত্র আন্দোলনে নিহত সাদের পরিবারের পাশে তারেক রহমান

ছবি: ভোরের কাগজ

ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাভার ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। 

শহীদ সাদের শোকাহত পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার‘-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ধামরাইয়ে আফিকুল ইসলাম সাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, মৌলভীবাজার বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি হাবিবুল বাশার, সাবেক সহসভাপতি জামিল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি শারিফুল ইসলাম ও মোহান প্রমুখ। 

আরো পড়ুন: শেখ হাসিনা প্রমাণ করেছে তারা জনগণের প্রতিনিধিত্ব করেনি: শিমুল বিশ্বাস

এছাড়া আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব এডভোকেট আবু হানিফ, ধামরাই থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক পারভেজ পাঠান, যুগ্ম-আহ্বায়ক মীর আকিব, ইঞ্জিনিয়ার শাহিন, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল আলম সুমন, রাশেদুল ইসলাম রাশেদ, সোহেল মাতবর, আলমগীর হোসেন, আমজাদ হোসেনসহ স্থানীয় নেতারা।

প্রসঙ্গত, আফিকুল ইসলাম সাদ গত ৫ আগস্ট ধামরাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হন। এরপর গত ৮ আগস্ট সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App