×

রাজনীতি

আবুল হাসানাত ও পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০১:৫৩ পিএম

আবুল হাসানাত ও পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ

আবুল হাসানাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউ মঙ্গলবার (৮ অক্টোবর) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো নির্দেশনায় এসব হিসাব জব্দের নির্দেশ দেয়। জব্দ করা ব্যক্তিদের মধ্যে আছেন প্রয়াত সাহান আরা আবদুল্লাহ (আবুল হাসানাতের স্ত্রী), তাদের তিন ছেলে—সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ (সাবেক এফবিসিসিআই পরিচালক), সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ (বরিশাল সিটির সাবেক মেয়র), এবং সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। এ ছাড়া সাদিকের স্ত্রী লিপি আবদুল্লাহ এবং পরিবারের আরেক সদস্য ফিরোজা সুলতানার হিসাবও জব্দ করা হয়েছে।

বিএফআইইউয়ের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিতের সময়সীমা আরো বাড়ানো হতে পারে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী এসব হিসাবের লেনদেন বিবরণী, কেওয়াইসি ফরমসহ প্রয়োজনীয় তথ্য বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

আরো পড়ুন: সুন্দরবনে বাঘের সংখ্যা নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ, যা বললেন পরিবেশ উপদেষ্টা

সরকার পতনের পর থেকে হাসানাত আবদুল্লাহ এবং তার পরিবারের সদস্যরা আত্মগোপনে আছেন বলে জানা গেছে। উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং দেশের বাইরে চলে যান, যার ফলে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App