×

রাজনীতি

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীতে বাহাউদ্দিন নাছিমের শুভেচ্ছা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ পিএম

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীতে বাহাউদ্দিন নাছিমের শুভেচ্ছা

আ ফ ম বাহাউদ্দিন নাছিম

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।  শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। 

বাহাউদ্দিন নাছিম বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে এ পূজা উদ্যাপন করে আসছে। 

দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক উৎসবও। এই উৎসবে সমাজের সব স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। এই উৎসব দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

নাছিম বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। আমরা আমাদের নিজস্ব চেতনা ও ঐতিহ্যের ধারায় ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করি। 

দেশজুড়ে সাম্প্রদায়িক উসকানি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও তাদের বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়ে নাছিম বলেন, দুর্গাপূজার সময় সনাতন ধর্মের মানুষ ও মন্দিরে আক্রমণের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, তারা দেশ ও মানবতার শত্রু। আমি এসব অশুভ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App