×

রাজনীতি

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক, যে আলোচনা হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক, যে আলোচনা হলো

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাই কমিশনার মিস. নার্দিয়া সিম্পসন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় মিস. নার্দিয়া সিম্পসন সাক্ষাত শেষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় ভিজিট করেন। সাক্ষাৎ শেষে আমীরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ও মান্যবর ভারপ্রাপ্ত হাই কমিশনার সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিং জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, আমাদের আজকের বৈঠকটি ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং সফল একটি বৈঠক। এখানে আমরা দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সম্পর্ক কীভাবে এগিয়ে নিতে পারি সেসমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। বিশেষ করে আমাদের স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রামসমূহে অস্ট্রেলিয়ান সরকার আগামী দিনগুলোতে কীভাবে অর্থবহ সহযোগিতা করতে পারে সে ব্যাপারেও কথা বলেছি। আমাদের দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে অস্ট্রেলিয়ান সরকার আরো কী ভূমিকা রাখতে পারে সেটাও আমরা আলোচনা করেছি।  

তিনি আরো বলেন, গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আমাদের বহু লোক আহত হয়ে চিকিৎসাধীন আছেন। আমি মান্যবর অস্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাইকমিশনার-এর মাধ্যমে অস্ট্রেলিয়ান সরকারকে অনুরোধ জানাতে চাই, আমাদের যে সমস্ত লোক তাদের চোখ, হাত, পা এবং অঙ্গ হারিয়ে চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসার ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার সহযোগিতা করতে পারে। আমরা আরও আশা করছি যে, ভবিষ্যতে অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাবে। 

এসময় আরো উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোঃ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন ও জনাব মোবারক হোসাইন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App