×

রাজনীতি

‘রাষ্ট্র পরিচালনায় অন্তবর্তীকালীন সরকার অভিজ্ঞ নয়, পরামর্শ নিতে সমস্যা কোথায়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৫৫ পিএম

‘রাষ্ট্র পরিচালনায় অন্তবর্তীকালীন সরকার অভিজ্ঞ নয়, পরামর্শ নিতে সমস্যা কোথায়’

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা প্রথম থেকেই বলে এসেছি অন্তবর্তীকালীন সরকার যাদের নিয়ে গঠিত হয়েছে তারা এনজিও নিয়ে কাজ করেছেন। আরেকজন আছেন শিক্ষক। রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো অভিজ্ঞতা নেই। বারংবার বলেছি বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সঙ্গে বসুন, ডাকুন। বিএনপি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো। আমরা অভিজ্ঞতার আলোকে সুপরামর্শ দিতে পারতাম। কিন্তু তারা শুনছেন না। পরামর্শ নিতে অসুবিধা কোথায়?

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত ডেঙ্গু সচেতনতা রোধে লিফলেট বিতরণের ১০ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বাংলামোটরে জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। 

আলাল আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন আজ অতিষ্ঠ। কিছুতেই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রশাসনসহ নানান জায়গায় পতিত স্বৈরশাসকের সিন্ডিকেট এখনও বিদ্যমান। এসব সিন্ডিকেট না ভাঙ্গতে পারলে গণঅভ্যুত্থানের শতভাগ সফলতা আসবে না। এসব সমস্যা নিরসনে অভিজ্ঞদের পরামর্শ নেয়া জরুরি। 

তিনি বলেন, বিএনপি জনগণ কর্তৃক সৃষ্টি। তাই জনগণের যখন বিপদে পড়ে, অশান্তিতে থাকে তখনই বিএনপি তাদের পাশে দাঁড়ায়। কিছুদিন আগে বন্যার সময় আমরা সাধ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ডেঙ্গু প্রতিরোধেও জনসচেতনতা সৃষ্টির জন্য এখনো বিএনপি কাজ করে যাচ্ছে। 

আয়োজক সংগঠনের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সভাপতি খালিদ হাসান জ্যাকি, প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রমুখ।

লিফলেট বিতরণকালে প্রচার দলের সিনিয়র সহ সভাপতি আল আমিন খান, সহসভাপতি রুহুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, সাহিত্য ও প্রকাশনা প্রকাশনা রুহুল আমিন, সহ অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদসহ ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট এবং হাজারিবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App