×

রাজনীতি

প্রেসক্লাবের সামনে আ. লীগ সমর্থকদের মারধর বিএনপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পিএম

প্রেসক্লাবের সামনে আ. লীগ সমর্থকদের মারধর বিএনপির

ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ৭ মার্চের ছুটি বাতিলের প্রতিবাদে মানববন্ধন করতে আওয়ামী লীগ সমর্থক বেশ কয়েকজন নেতাকর্মী এসেছিলেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে। তাদের মারধর করে তাড়িয়ে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী প্রেসক্লাবের সামনে মানববন্ধন শুরু করার প্রস্তুতি নেন।  সেটা জানার পর বিএনপির ৫০-৬০ নেতাকর্মী এসে তাদের ধাওয়া করেন।

এসময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপির ৪-৫ জন মিলে মারধর করেন। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর-পালাইতেছে।

বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে আওয়ামী লীগের একজন কর্মী বলেন, এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App