×

রাজনীতি

সাবেক মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ এএম

সাবেক মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

ইমরান আহমদ

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২০ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিন দিনগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে রবিবার রাতে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান। তাদের অনেকে দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। 

সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে অর্ধশতাধিক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার হলেন।

সিলেট-৪ আসনের পাঁচবার সংসদ সদস্য হয়েছেন ইমরান আহমদ। ২০১৮ সালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করেছিলেন শেখ হাসিনা। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার সরকারেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হয়েছিলেন ইমরান আহমদ।

ইমরান আহমেদ পেশায় একজন ব্যবসায়ী। তার একটি চা বাগান ও কনসালটেন্সি ব্যবসা আছে। তিনি সিলেট অঞ্চলের অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী। তিনি ১৯৭০ সালে জেমস্ ফিনলের চা বাগানে তার কর্মজীবন শুরু করেন। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App