×

রাজনীতি

শুক্রবার দেশে ফিরছেন মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ পিএম

শুক্রবার দেশে ফিরছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল (শুক্রবার) দেশে ফিরছেন। রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ৯ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। বড় মেয়ে ডা. শামারুহ মির্জা ও তার পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে অস্ট্রেলিয়া যান তিনি। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডা. শামারুহ মির্জা একজন চিকিৎসাবিজ্ঞানী। ২০০৬ সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বাস করছেন। পাশাপাশি তিনি একজন নারী অধিকার সংগঠক হিসেবেও পরিচিত।

আরো পড়ুন: জাতীয়তাবাদী নাম ব্যবহার করে সংগঠন বানালে ব্যবস্থা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App