×

রাজনীতি

মমতাজের নামে হত্যা মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম

মমতাজের নামে হত্যা মামলা

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ তালিকায় আছেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এবার হত্যার অভিযোগ এনে তার নামে মামলা হলো।

শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মিয়া (৬০) বাদী হয়ে সিঙ্গাইর থানায় মামলাটি দায়ের করেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম।

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় প্রায় এক যুগ আগে হরতালের সমর্থনে বের হওয়া মিছিলে করা গুলিতে চারজন নিহতের ঘটনায় মমতাজ বেগম দেওয়ান জাহিদ আহমেদ টুলুসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি হরতালের সমর্থনে মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের গোবিন্দল নতুন বাজার এলাকায় মিছিল বের করেন ইসলামী সমমনা দলগুলোর নেতাকর্মীরা। হরতালের সমর্থনে শত শত ধর্মপ্রাণ সাধারণ মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হলে চরম ইসলামবিদ্বেষী ও বিগত সরকারদলীয় নেতাকর্মীদের ছোড়া গুলিতে বাদীর ছেলে নাজিম উদ্দিন মোল্লাসহ চারজন নিহত হন। গুলিতে নিহত অপর তিনজন হলেন- গোবিন্দল গ্রামের মাওলানা নাসির উদ্দিন, আলমগীর হোসেন ও শাহ আলম।

এর আগে একই ঘটনায় গত ৯ অক্টোবর মমতাজ, ৩৭ পুলিশ সদস্যসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে আদালতে মামলা করেন গোবিন্দল গ্রামের মো. সহিদুল ইসলাম। পরে মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। 

সিঙ্গাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, দুটি মামলায় আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App