×

রাজনীতি

আমিনুল হক

আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৮:২৪ পিএম

আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে

ছবি: ভোরের কাগজ

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ যা করেছে, আপনাদেরকে তার উল্টোটা করতে হবে। কারন আপনারা যদি আওয়ামী লীগের মতো সেই ভুল করেন, তাহলে এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর ৬ নম্বর ওয়ার্ডের আলব্দী গ্রাম ও মিরপুর সাড়ে এগার নম্বর এলাকায় ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনগণের মধ্যে লিফলেট বিতরণকালে আমিনুল হক তার বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, আওয়ামী লীগের লোকেরা বিএনপিতে ঢুকে নব্য বিএনপি হয়েছে, আপনারা যারা দলে রয়েছেন- আপনাদের হাত ধরেই তারা অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এদের বিষয়ে সতর্ক থাকুন, কারন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি। তারা (আওয়ামী লীগ) এসব বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। 

আরো পড়ুন: জামায়াতকে সঙ্গে নিয়ে দেশ সাজাবে বিএনপি

চাঁদাবাজি লুটপাট ও দখলদারির কোন ক্ষমা নেই উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, যেখানে চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি দেখবেন সঙ্গে সঙ্গে তাদেরকে প্রতিরোধ করতে হবে। তাদেরকে দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে। প্রয়োজনে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। বিশৃঙ্খলা মুক্ত সমাজ গড়তে পারলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, মহিলা দল নেত্রী লাভলী বেগম, সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জি. মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, খায়রুল আলম নয়ন, যুবদল পল্লবী থানার সভাপতি হাজী নূর সালাম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ঢাকা মহানগর উত্তর জাসাসের যুগ্ম আহ্বায়ক এ্যাড আসরাফ আলী লিটনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। 

দুপুরে রুপনগর থানা ছাত্রদল স্বেচ্ছাসেবকদল ও যুবদলের আয়োজনে রুপনগর ট ব্লকে ইসলামিয়া স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন আমিনুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App