×

রাজনীতি

অবিলম্বে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি গণফোরামের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ পিএম

অবিলম্বে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি গণফোরামের

‘সাম্প্রদায়িক সম্প্রীতি রুখে দাও’ শীর্ষক আলোচনা সভা। ছবি: ভোরের কাগজ

গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী অবিলম্বে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রুখে দাও’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি তোলেন।  

সুব্রত চৌধুরী বলেন, ‘মানবাধিকার কমিশন হাসতেও জানে না, কাঁদতেও জানে না। সরকারকে অবশ্যই সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি আওয়ামী লীগের সঙ্গে যায় উল্লেখ করে গণফোরামের সভাপতি বলেন, ‘সাম্প্রদায়িক সংঘাত কারা করে তা জনগণ জানে। আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে জামায়াত-বিএনপির ওপর দায় চাপাত।’

আরো পড়ুন: কখন জাতীয় নির্বাচন, যে মন্তব্য করলেন স্থানীয় সরকার উপদেষ্টা

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, ‘দেশে কখনো সাম্প্রদায়িক সংঘাত ছিল না। মিথ্যা ইস্যুকে সাম্প্রদায়িক সংঘাতে রূপ দেয়া হয়।’

সংখ্যালঘুদের ভয়ের কোনো কারণ নেই উল্লেখ করে বিএনপির এই নেতা আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যাদের পতন হয়েছে তারা আর ফিরে আসবে না। হিটলার, নমরুদ যখন ফিরে আসেনি হাসিনা সরকারও ফিরতে পারবে না। সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করে লাভ নেই, ওদের ষড়যন্ত্র টিকবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App