×

রাজনীতি

পিনাকীর জরিপে ভোটের মাঠে এগিয়ে যে দল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৫:০৬ পিএম

পিনাকীর জরিপে ভোটের মাঠে এগিয়ে যে দল

ছবি: সংগৃহীত

এই মুহূর্তে ভোট হলে আপনি কাকে ভোট দেবেন– এমন প্রশ্নে অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে ভোট জরিপ চালিয়েছেন লেখক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ, ‘অভ্যুত্থানকারীদের নতুন দলের (যদি হয়)’ মধ্যে এ ভোটের আয়োজন করা হয়।

দেখা গেছে, জরিপে ভোট দিয়েছেন ১ লাখ ৫৩ হাজার মানুষ। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ভোট পেয়েছে। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন দল হলে- এমন প্রশ্নে মানুষ তাদেরও সমর্থন জানান। আর গত ৫ আগস্ট ক্ষমতা হারানো শেখ হাসিনার দল আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে চলে এসেছে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের বৃহৎ রাজনৈতিক দল হলেও মানুষ দলটিকে সেভাবে সমর্থন দেয়নি।

আরো দেখা গেছে, ৫০ শতাংশ মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর আস্থা রেখেছেন। অন্যদিকে আওয়ামী লীগকে ১৬ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। আর জরিপে ২১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএনপি। সবশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন দল হলে কেমন ভোট পাবে- এমন প্রশ্নে দলটি পেয়েছে ১২ শতাংশ ভোট।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App