চীন সফরে যাচ্ছেন বিএনপির ৪ নেতা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৫:১০ পিএম
ছবি: সংগৃহীত
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। এই চার নেতা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টি চীন সফরে যাচ্ছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। ওই চিঠি অনুযায়ী, আগামী ৭ থেকে ১৬ নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধি নিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’কো-অপারেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।
আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারকে যে বিষয়ে ফোকাস করতে বললেন মির্জা ফখরুল
