×

রাজনীতি

মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম

মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নান ওরফে আবদুল মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তিনি বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শামীম খন্দকার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আব্দুল মান্নান ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গকরণ, অসদাচরণ ও প্রতারণামূলকভাবে কাগজে প্রতিষ্ঠান মেসার্স টেলিকম সার্ভিস লিমিটেডের নামে ৮ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তিনি বিদেশ পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তিনি যাতে বিদেশ পালিয়ে যেতে না পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App