×

রাজনীতি

ভারত পালিয়েও শেষরক্ষা হলো না ছাত্রলীগ নেতার!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

ভারত পালিয়েও শেষরক্ষা হলো না ছাত্রলীগ নেতার!

ছবি: প্রতীকী

বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হাত থেকে ‘বাঁচতে’ রাজশাহীর এক ছাত্রলীগ নেতা অবৈধভাবে ভারতে পালিয়ে যান। কিন্তু সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে গ্রেফতার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ফয়জল আহমেদ। গত ২ নভেম্বর পশ্চিমবঙ্গের মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়ার মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে বিএসএফ তাকে গ্রেপ্তার করে।  খবর: আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানায়, কয়েক দফা জেরা করে জানা গেছে, ফয়জল ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ধৃতকে জেরা করা হচ্ছে। তদন্ত চলছে। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, ২ নভেম্বর দুপুরে হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্ত টিকাপাড়া ও কেদারিপাড়া বর্ডার আউটপোস্টের মাঝখান দিয়ে উন্মুক্ত সীমান্তপথে ওই যুবক ভারত অনুপ্রবেশ করেন। 

তখন সেখানে টহলরত বিএসএফের ৮৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা তাকে আটক করে। সেদিন বিকেলে তাকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পরের দিন পুলিশ তাকে কোর্টে হাজির করে রিমান্ড চায়, বিচারকের নির্দেশে প্রথমে তিনদিন ও পরে বুধবার পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে।

পুলিশ জানায় ফয়জল দাবি করেছেন, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে তিনি প্রায় দু’মাস সে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন। প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে আসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App