×

রাজনীতি

ড. আব্দুল মঈন খান

দেশের কোটি কোটি মানুষের চরিত্রও ধ্বংস করেছে আওয়ামী লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৮:০৮ এএম

দেশের কোটি কোটি মানুষের চরিত্রও ধ্বংস করেছে আওয়ামী লীগ

ছবি: ভোরের কাগজ

ড. আব্দুল মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, দেশের কোটি কোটি মানুষের চরিত্রও ধ্বংস করেছে। তাই বলে ধ্বংস হওয়া সব প্রতিষ্ঠান সংস্কার করে নির্বাচনে যাব-এটা কোনো যুক্তি হতে পারে না। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর শহীদ হাদিস পার্কে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত তিন দিনের কর্মসূচির শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। তিনি বলেন, আমাদের সংস্কার প্রয়োজন আছে কিন্তু সংস্কার এমন কোনো জিনিস নয় যে আজকে সংস্কার করে তা তালাবদ্ধ করে রাখব।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, ‘দেশ স্বাধীনের পরে দেশে গণতন্ত্র ছিল না। যে গণতন্ত্রের জন্য মানুষ যুদ্ধ করেছিল, সেই গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল। ৭ নভেম্বর অভূতপূর্ব বিপ্লবের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা ভেঙে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল এ দেশের সিপাহি-জনতা। জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে দেশের মানুষদের পরিচয় দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের।’

৭ নভেম্বর ও ৫ আগস্ট একই সূত্রে গাথা উল্লেখ করে এই নেতা আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা মানে ছাত্র-জনতার ব্যর্থতা। তাই বর্তমান সরকারকে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথোপকথনের আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘসূত্রতাকে এ দেশের মানুষ ভালোভাবে নেবে না বলেও তিনি উল্লেখ করেন।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্যসচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, কেন্দ্রীয় সদস্য খান রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, সাংবাদিক রাশিদুল ইসলাম প্রমুখ। পরে সভাস্থলে মহানগর বিএনপির উদ্যোগে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র ‘প্রথম বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। পরে জাসাসের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App