×

রাজনীতি

বিএনপির মিছিলের সামনে ‘জয়-বাংলা’ স্লোগান, এরপর যা ঘটলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম

বিএনপির মিছিলের সামনে ‘জয়-বাংলা’ স্লোগান, এরপর যা ঘটলো

বিএনপি নেতাকর্মীদের সামনে ‘জয়-বাংলা’ স্লোগান

শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীদের সামনে ‘জয়-বাংলা’ স্লোগান দিয়েছেন এক যুবক। উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাকে ধরে ফেলেন বিএনপিসহ গুলিস্তানে অবস্থানরত ছাত্র-জনতা। 

পরে তাকে মারধর করে পুলিশে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিক ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এদিন সকাল ১১টার পর থেকে গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে মিছিল নিয়ে আসছেন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর ১টার দিকে তাদের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মারধরের শিকার হন ওই যুবক। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

এছাড়া দুপুর ১টা পর্যন্ত অন্তত ১০ জন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থককে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

এইচএসসি বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App