×

রাজনীতি

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রাজধানীর মতিঝিল এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ

রাজধানীর মতিঝিল এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ। রবিবার (১০ নভেম্বর) বিকালে ব্যানার নিয়ে অল্পসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। নূর হোসেন দিবসে উপলক্ষে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ।

 অপরদিকে তাদের প্রতিহত করতে সকাল থেকেই পুরো গুলিস্তান এলাকা দখল করে রেখেছিল বিএনপি ও অঙ্গসংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর মাঝে সারাদিন জিরো পয়েন্টের আশপাশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। তবে বিকেল ৪টার দিকে মতিঝিল বিআরটিসি বাস ডিপোর পাশ থেকে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ ও বাড্ডা থানা আওয়ামী লীগের ব্যানারে কিছু নেতাকর্মী বিক্ষোভ শুরু করেন। তবে ঝটিকা মিছিল করে কিছুক্ষণের মধ্যেই ব্যানার গুছিয়ে নিয়ে তারা সটকে পড়েন।

অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ সিটি করপোরেশনের সামনে থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের আরেকটি বিক্ষোভ মিছিলে যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের উল্টো পাশের গলি থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জিরো পয়েন্টের দিকে অগ্রসর হলে পথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ায় তারা নূর হোসেন চত্বরে পৌঁছাতে পারেননি। এতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে এই ঘটনার সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়ে বিএনপির পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন: মুনতাহাকে হত্যাকারী কে, জানা গেল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

এইচএসসি বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App