×

রাজনীতি

আর কত ধৈর্য ধরবে রাজনীতিবিদরা: আবদুস সালাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০২:১৬ পিএম

আর কত ধৈর্য ধরবে রাজনীতিবিদরা: আবদুস সালাম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, রাজনীতিবিদরা আর কত ধৈর্য ধরবে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এই প্রশ্ন রাখেন।

আবদুস সালাম বলেন, ‘এই সরকার যেগুলো ব্যাসিক নিড, সেগুলো দিতে পারছে না। আজকে যারা আন্দোলনে আহত হয়েছে, তাদের চিকিৎসা হচ্ছে না। পানির দাম কমাতে পারে নাই। বিদ্যুতের দাম কমে নাই। ব্যাংক যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো কার্যক্রম চোখে পড়ছে না। আর কত ধৈর্য ধরবে রাজনীতিবিদরা।’

যাদের উপদেষ্টা করা হচ্ছে, তাদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘সরকারের যে কোনো সিদ্ধান্ত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে নিতে হবে।’

নির্বাচন প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘স্বাধীনতার আগের থেকেই আমরা ভোটের জন্য লড়াই করছি। আওয়ামী লীগ সরকার আসার পর আমারা ভোটের জন্য যুদ্ধ করেছি। আমারা ভোটের কথা বলব না কেন? কোনো সরকার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারে না। সুতরাং দ্রুত নির্বাচন দিন।’

উপদেষ্টাদের বক্তব্য দেয়ার সময় সৎ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিয়েছি, আরো দেব। তবে ভবিষ্যতে আর যেন কোনো আবল-তাবল সিদ্ধান্ত না নেয়া হয়। সব সিদ্ধান্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নিতে হবে।’

প্রতিবাদ সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘গতকালের গণঅভ্যুত্থানের আহতদের বিক্ষোভের অর্থ দেশটা বেশ বড় রকমের সংকটের মধ্যে পড়ে গেছে। আহতদের টাকা দিতে এত সময় লাগল কেন, সেই জবাব আমরা চাইতে পারি। জনগণকে দিতে হবে।’

অন্তর্বর্তী সরকার কোনো প্রশ্নের জবাব দেয়ার দরকার মনে করে না উল্লেখ করে মান্না বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী আর শেখ বশির কীভাবে উপদেষ্টা পদে এলেন। কার পরামর্শে এদের নেয়া হলো।’

নির্বাচন উপযোগী কার্যক্রম শুরুর আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘দ্রুত নির্বাচন দিতে আজারবাইজানে যে কথা বলেছেন ড. মুহাম্মদ ইউনূস, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। যেসব সংস্কার দরকার, তা নির্বাচিত সরকার করবে।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App