×

রাজনীতি

জাতীয় পার্টির সাবেক এমপি টিপু কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম

জাতীয় পার্টির সাবেক এমপি টিপু কারাগারে

ছবি: সংগৃহীত

বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন হাতিরঝিল থানার উপপরিদর্শক ফোয়াদ আহমেদ। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এর আগে বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুলশান থেকে বকশিবাজার আদালতে যাওয়ার পথে রাজধানীর মগবাজার এলাকায় আসামিদের আক্রমণের মুখে পড়েন। এ সময় খালেদা জিয়ার গাড়িবহর, দেহরক্ষী ও নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে মামলার বাদীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ নভেম্বর হাতিরঝিল থানায় মামলা করেন পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। এ মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ ৬৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ মামলায় টিপু ৫১ নম্বর এজাহারনামীয় আসামি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App