×

রাজনীতি

ইউনুস সরকারের ওপর বিএনপির সমর্থন রয়েছে: ব্যারিস্টার খোকন

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম

ইউনুস সরকারের ওপর বিএনপির সমর্থন রয়েছে: ব্যারিস্টার খোকন

ছবি: ভোরের কাগজ

ছাত্র-জনতার পাশাপাশি বিএনপিরও সমর্থন রয়েছে ইউনুস সরকারের ওপর, তাই সেই মর্যাদা রেখে অতিদ্রুত নির্বাচন দিবেন এমনটাই আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ব্যারিস্টার খোকন ডক্টর ইউনুস সরকারকে সতর্ক করে বলেন, আমলা তন্ত্রের মধ্যে এখনো আওয়ামী লীগের কিছু লোক রয়েছে, যারা নির্বাচনকে কলঙ্কিত করার জন্য কাজ করে যাচ্ছে। তাই সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

আরো পড়ুন: ‘পুলিশ সংস্কার’ প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি

পরে একটি শোভাযাত্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাইপাসে টার্মিনালে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বৈধ হলে যেকোনো দলের প্রার্থী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন’

‘বৈধ হলে যেকোনো দলের প্রার্থী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন’

ডেঙ্গু মশার বিস্তার রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু মশার বিস্তার রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

হত্যা মামলায় সাবেক ভিসি গ্রেপ্তার

হত্যা মামলায় সাবেক ভিসি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App