×

রাজনীতি

ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম

ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক

ছবি: ভোরের কাগজ

ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে গুলশানে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম অংশ নেন।

আরো পড়ুন: বিএনপি সরকারে এলে ২৪’র শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর মধ্যে ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন ও সুইডেনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (১৭ নভেম্বর) ঢাকায় সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App