×

রাজনীতি

খালেদা জিয়া-তারেক রহমানকে আমন্ত্রণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম

খালেদা জিয়া-তারেক রহমানকে আমন্ত্রণ

ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে আমন্ত্রণপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এদিন বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য  নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির এক সূত্র জানায়, ২০০৮ সালের পর এবারই প্রথম তারেক রহমানকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দাওয়াত দেয়া হলো।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠানে যেতেন খালেদা জিয়া। এরপর তিনি কারাগারে যাওয়ার পর বিএনপির প্রতিনিধি দল যেতো। তবে সর্বশেষ গত ২-৩ বছর বিএনপির পক্ষ থেকে দাওয়াতে অংশ নেয়নি কেউ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App