×

রাজনীতি

নতুন ইসি নিয়ে যে প্রতিক্রিয়া জানালো ইসলামী আন্দোলন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম

নতুন ইসি নিয়ে যে প্রতিক্রিয়া জানালো ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। ছবি: সংগৃহীত

নতুন নির্বাচন কমিশন (ইসি) সফল হবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এ সময় ইসিকে সহযোগিতা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২২ নভেম্বর) নতুন ইসি গঠন নিয়ে গণমাধ্যমে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। তিনি বলেন, বিগত কয়েকটি নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবার নতুন নির্বাচন কমিশন গঠনে আমরা সন্তুষ্ট। নতুন প্রধান কমিশনারের বক্তব্যে আশাবাদী আমরা।

আরো পড়ুন: ভারতবিরোধিতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জামায়াত আমির

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘এবারের কমিশন নিরপেক্ষ। আশা করি, তারা সফল হবে। আমরা তাদের সহযোগিতা করতে প্রস্তুত। তবে পূর্বের নিয়মনীতি থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। ইসলামী আন্দোলন চায়, একটি সংস্কারের পর নির্বাচন হোক। তা না হলে আগের পরিস্থিতি আবারো সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।’ 

মাওলানা ইউনুছ আহমাদ আরো বলেন, ইসলামী ঐকমত্যের পথে হাঁটতে চায় ইসলামী আন্দোলন। তবে আওয়ামী লীগের বিষয় এ দেশের মানুষ মেনে নেবে কি না সন্দেহ আছে। তারা আসলে পরিবর্তন হয়ে আসতে পারে। তারপরও সাধারণ মানুষ সেটা মেনে নেবে বলে মনে হয় না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App