×

রাজনীতি

ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা কখন, জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম

ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা কখন, জানা গেলো

ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক ধাপ এগিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেছেন। এই দলটির নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। আগামী বছরের জানুয়ারিতে দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। যদিও দলের নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে এটি একটি তরুণ নেতৃত্বনির্ভর রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সম্প্রতি বিভিন্ন জেলা সফর করেন এবং নতুন দল গঠনের বিষয়টি আলোচনায় আসে। এর পর, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্মকে সাংগঠনিক রূপ দিতে আহ্বায়ক কমিটি ও জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। এই দুটি সংগঠন দেশের রাজনৈতিক পুনর্গঠন এবং গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। 

জাতীয় নাগরিক কমিটির একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, দল গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং তারা জানুয়ারির মধ্যে দলটি ঘোষণা করতে চান। নাহিদ ইসলামকে সামনে রেখে দল গঠনের পরিকল্পনা চলছে, তবে তার জন্য উপদেষ্টা পদ ছাড়তে হবে। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও দেশের বিভিন্ন জেলা ও থানায় কমিটি গঠনের কাজ শুরু করেছে। তারা আশা করছেন, জানুয়ারির মধ্যেই সব জেলা কমিটি গঠিত হবে। 

নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেতারা জানান, তারা তরুণদের নেতৃত্বে একটি দল গঠন করতে চান, যেটি পুরনো দলগুলোর রাজনৈতিক আদর্শ থেকে বেরিয়ে এসে দেশের জনগণের মৌলিক অধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবে। তাদের মতে, তরুণদের নেতৃত্বে গঠিত দলটি নতুন রাজনৈতিক ভাষা এবং ভাবনা নিয়ে জনগণের সামনে আসবে।

এদিকে, গত সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি ৫৬ সদস্যের একটি কমিটি গঠন করে রাষ্ট্র পুনর্গঠন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার কাজ শুরু করে। এর পাশাপাশি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রায় ১৫টি জেলার কমিটি ঘোষণা করেছেন, এবং অন্যান্য জেলাগুলোর কমিটি গঠন প্রক্রিয়া চলছে।

জাতীয় নাগরিক কমিটির পলিটিক্যাল অ্যাফেয়ার সেক্রেটারি আরিফুল ইসলাম আদীব জানান, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটি নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করা, যা দেশের রাজনৈতিক পরিবেশ থেকে বেরিয়ে এসে মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য কাজ করবে। তিনি আরও বলেন, ‘‘আমরা দেখেছি যে জনগণের মধ্যে একটি নতুন রাজনৈতিক দল গঠনের আকাঙ্ক্ষা রয়েছে, এবং এই প্রক্রিয়া তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামও এই বিষয়ে তাদের পরিকল্পনা জানিয়েছেন এবং তিনি আশা করছেন, দল গঠনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে। তার মতে, তরুণরা গণঅভ্যুত্থানের মূল চালিকাশক্তি ছিল এবং তাদের নেতৃত্বেই নতুন দল গঠন করা হবে।

এদিকে, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এই উদ্যোগটি তরুণদের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক কমিটি তাদের উদ্যোগকে সমর্থন ও সহায়তা দিচ্ছে। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা শহীদ ও আহতদের স্পিরিট ধারণ করে নতুন রাজনৈতিক দলের প্রতি আকাক্সক্ষা প্রকাশ করেছেন। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App