×

রাজনীতি

উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীসহ ৬২ প্রস্তাবনা দিলো বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২১ পিএম

উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীসহ ৬২ প্রস্তাবনা দিলো বিএনপি

ছবি: সংগৃহীত

উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীর পদ রাখাসহ সংবিধান সংস্কার কমিশনের কাছে মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের কাছে এ প্রস্তাবনার লিখিত কপি জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল।

জানা যায়, গণভোটের বিধান পুনঃপ্রবর্তন, সংসদে উচ্চকক্ষ, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপ-প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতির বিধান রাখা, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনাসহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবের মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান ১৫তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যা করেছিল সেগুলোসহ কিছু নতুন প্রস্তাব দিয়েছে দলটি।

 সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন,  বিএনপির পক্ষ থেকে সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছি। জুলাই-আগস্ট বিপ্লব ও বর্তমান বাস্তবতা ও পরবর্তীকালে যেনো একনায়কতন্ত্র তৈরি না হয় সেগুলো মাতায় নিয়ে প্রস্তাবনা দিয়েছি।

 বিএনপির এ নেতা বলেন, ‘আমরা প্রস্তাবে প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাচন কমিশন, তফসিলসহ সব বিষয়ের উল্লেখ করেছি, যাতে সংবিধানে গণতান্ত্রিক ব্যবস্থা সাধিত হয় এবং সেটার উপকার জনগণ পায়। রাষ্ট্রের সব অঙ্গে যাতে সব ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়, সেই প্রস্তাব দিয়েছি। ‘জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা প্রস্তাবনা দিয়েছি। উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী রাখার ব্যাপারেও প্রস্তাবনা দিয়েছি। নির্বাহী, বিচার আইনসহ সব বিষয়ই আমরা এড্রেস করেছি, যাতে পাওয়ার অব ব্যালান্স তৈরি হয়’, যোগ করেন তিনি।

তিনি আরো জানান, সংবিধান সংস্কার কমিশন এগুলো সরকারের কাছে উপস্থাপন করবে। কোনো বিষয়ে দ্বিমত থাকলে পরবর্তীকালে নির্বাচিত সরকার এসে ব্যবস্থা নেবে।

অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বলেন,  বিএনপির সংস্কার প্রস্তাবনা এখনো পড়ে দেখা হয়নি। তবে সবার সঙ্গে আলোচনা করে যেখানে যতটুকু প্রয়োজন তার সুপারিশ করা হবে। ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আশা করি, আমরা আমাদের সুপারিশগুলো করতে পারব। নির্বাচনের সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। সংবিধান তো শুধু একটি নির্বাচনের জন্য নয়। সংযোজন- বিয়োজন পুনর্লিখন যেখানে যে ধরনের সুপারিশ প্রয়োজন আমরা করবো তা। আমাদের সময় দিন সবার মতের সারাংশ নিয়ে আমরা কাজ করবো। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লঘুচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি

লঘুচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি

মোবাইল ব্যাংকিং চার্জ নিয়ে হাইকোর্টের রুল জারি

মোবাইল ব্যাংকিং চার্জ নিয়ে হাইকোর্টের রুল জারি

শেখ হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

একরামুল হত্যা শেখ হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়া ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়া ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App