×

রাজনীতি

মির্জা আব্বাস

বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযুদ্ধ করা মানুষের এ দেশ

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম

বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযুদ্ধ করা মানুষের এ দেশ

ছবি: ভোরের কাগজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বুকের তাজা রক্ত দিয়ে মুক্তিযুদ্ধ করা মানুষের এ দেশ বাংলাদেশ। আমাদের দেশে ১৩-১৪ কোটি সৈনিক রয়েছে, তারাই সব ষড়যন্ত্র রুখে দাঁড়াবে। বৃহস্পতিবার (২৮নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে ‘‘শহীদ জিয়া’’ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ভেতরের শকুনগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। বাইরের শকুন ওঁৎ পেতে আছে। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সব সময় প্রস্তুুত থাকতে হবে।

তিনি আরো বলেন, শহীদ জিয়ার অবদান দেশের সর্বত্রই বিরাজ করছে। তারই সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। আপনাদের জানানো দরকার শিশুদের মানসিক বিকাশে এবং তাদের দক্ষ করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন।

আরো পড়ুন: ছেলেসহ খন্দকার মোশাররফের খালাস

উক্ত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব, ফরহাদ হোসেন আজাদ। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু প্রমুখ। 

উক্ত ফাইনাল খেলা টাইব্রেকারের মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটে। এতে রংপুর মহানগর বিএনপিকে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নেন পঞ্চগড় জেলা বিএনপি।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় আটটি জেলার সাংগঠনিক নেতারা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App