×

রাজনীতি

ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান রিজভীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পিএম

ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান রিজভীর

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহ্বান জানিয়ে বলেছেন, ভারতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার প্রয়োজনে দেশটিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য জাতিসংঘে প্রস্তাব দিতে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করে পরিকল্পিত আগ্রাসন করতে চায় ভারত। সেই লক্ষ্যে দিল্লি থেকে বিভাজনের রেখা তৈরি করা হচ্ছে।

পশ্চাৎপদ চিন্তাধারার লোকজন ভারত শাসন করছে অভিযোগ করে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতাকে আশকারা দিচ্ছে। ছাত্র-জনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়ায় কুৎসা রটাচ্ছে।

আরো পড়ুন: আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে লেগেছে ভারত। ভারতের গণমাধ্যমগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশিদের নিরাপত্তায় ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। 

রিজভী আরো মন্তব্য করে বলেন, ভারতের সুদূরপ্রসারী আগ্রাসন চালানোর চেষ্টা সফল হবে না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App