×

রাজনীতি

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া উচিত: জিএম কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া উচিত: জিএম কাদের

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিমএম কাদের বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না বর্তমান অন্তর্বর্তী সরকার। যদি কেউ দোষ করে থাকে, তাহলে তার বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশ নেয়া উচিত।

জিএম কাদের বলেন, জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐক্য করা হয়েছে মাত্র ১৮টি দল নিয়ে। অথচ নির্বাচন কমিশনের ৫৩টি নিবন্ধিত দল রয়েছে। ৫০ শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, দেশে একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। নেতাদের পাসপোর্ট আটকে দেয়া হয়েছে। মিডিয়া নিয়ে জিএম কাদের বলেন, গণমাধ্যমে চরমভাবে সেলফ সেন্সরশিপ চলছে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

যেভাবে তীরে এসে ডুবলো তরী

ছিল দেড় কোটি টাকার পন্য যেভাবে তীরে এসে ডুবলো তরী

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App