×

রাজনীতি

রেমিট্যান্স যোদ্ধা রাসেল মাহমুদকে মুক্তি দিন : গোলাম মোস্তফা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পিএম

রেমিট্যান্স যোদ্ধা রাসেল মাহমুদকে মুক্তি দিন : গোলাম মোস্তফা

ছবি: ভোরের কাগজ

দক্ষিণ আফ্রিকা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মো. রাসেল মাহমুদ ও বিশিষ্ট সমাজসেবক মো. নোবেল মাহমুদ এবং তাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তাদের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে অভিলম্বে তাদের চিহ্নিত করতে হবে। ফ্যাসিবাদী শক্তির দোষরদের কারণে এখনো বহু নিরপরাধ মানুষ কারাগারে বন্দি।

আরো পড়ুন: আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির ৩ অঙ্গসংগঠন

আরো পড়ুন: দুদক ও বিচার বিভাগকে শেখ হাসিনা দাসে পরিণত করেছিল: আসিফ নজরুল

তিনি আরো বলেন, বিগত ২৮ মে মাধবদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান আ.লীগের অভ্যন্তরীণ কোন্দলনেই নির্মম হত্যার শিকার হয়েছেন। ঘটনার সঙ্গে রেমিট্যান্স যোদ্ধা রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তার পরিবার কোনোভাবেই জড়িত নয়। পতিত সরকারের জেলা নেতৃত্ব ও সংসদ সদস্যদের প্ররোচনায় ষড়যন্ত্রমূলকভাবে তাদের হত্যা মামলার আসামি করা হয়েছে। অপরাধ না করেও তারা অপরাধী হতে পারে না। প্রকৃত খুনিদের বিচার করতে হবে।

জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মানবাধিকার সংগঠক মনিরুজ্জামান মনি, জাতীয় জনতা ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, কৃষক নেতা শফিকুল আলম শাহীন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App