×

রাজনীতি

আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা, যে বার্তা দিলেন নাছিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা, যে বার্তা দিলেন নাছিম

আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম

মহান বিজয় দিবসের কর্মসূচিতে বাধা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতি দিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, সমগ্র বাঙালি জাতির ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে বাঙালি জাতি পাক-হানাদার বাহিনীকে পরাজিত করে চিরকাঙ্ক্ষিত সুমহান বিজয় অর্জন করে। আজ আমাদের মহান বিজয় দিবস। সমগ্র জাতির কাছে আজ উদ্বেলিত হওয়ার দিন, আনন্দের দিন। 

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ঐতিহাসিক কারণে এবং ঐতিহ্যগতভাবে তা আরো বেশি আবেগ মিশ্রিত। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগ এবং জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি গ্রহণ করে থাকে। বরাবরের ন্যায় এবারো আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই উদ্যোগ গ্রহণ করে। এই কর্মসূচি বর্তমান অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করার কোনো কর্মসূচি ছিল না। তারপরও এই শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে হামলা করলেও তারা ছিল নির্লিপ্ত। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী চিহ্নিত সন্ত্রাসীগোষ্ঠী এবং অসাংবিধানিক দখলদার এই সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হামলার মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায়ের মতো আর্তনাদ করতে থাকলেও এই সন্ত্রাসীদের হৃদয়ে কোনো অনুভূতি জাগ্রত হয় না। ন্যাক্কারজনক এই হামলায় অনেককে মারাত্মকভাবে আহত করা হয় যাদের সুচিকিৎসা দরকার। কিন্তু সেটা না করে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট ইউনূস সরকারের পুলিশ বাহিনী তাদের গ্রেপ্তার করে। অনেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। 

এছাড়াও বাসাবাড়িতে তল্লাশি করে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার কিরা হচ্ছে। এই হামলা ও গ্রেপ্তার থেকে ছাত্রলীগের সাবেক নেত্রীরা ও নারী নেত্রীরাও রেহাই পাচ্ছে না। আমরা এর বিচারের দায়ভার জনগণের উপর ছেড়ে দিতে চাই। যারা নিরস্ত্র-নিরীহ মানুষের ওপর সংঘটিতভাবে মব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তাদেরকে নিশ্চিতভাবে জনগণ মন থেকে গ্রহণ করবে না এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এই হীন অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বিশ্বাস রাখি, দেশের জনগণের আহত বিবেক সুযোগ পেলেই এর জবাব দেবে এবং সেদিন এসব সন্ত্রাসীদের বিচার বাংলার মাটিতে হবে। 

শত প্রতিকূলতা ও বাধাবিপত্তি ডিঙিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যে সব নেতাকর্মী গণতান্ত্রিক রাজনীতির এই বন্ধ্যা সময়েও বিশেষ বিশেষ দিবসে কর্মসূচি পালন করে যাচ্ছে তাদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা মনে করি, মহান মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি আপনাদের এই ইস্পাতদৃঢ় মনোভাবের কারণেই আমরা হিমালয়সম বাধা ডিঙিয়ে সম্ভাবনার নতুন সূর্য ছিনিয়ে আনব, ইনশাল্লাহ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App