×

রাজনীতি

গণভবনে ৪ আগস্ট রাত ছিল উত্তেজনাপূর্ণ, ক্ষুব্ধ হয়ে কাকে কি বলেন শেখ হাসিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম

গণভবনে ৪ আগস্ট রাত ছিল উত্তেজনাপূর্ণ, ক্ষুব্ধ হয়ে কাকে কি বলেন শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

গণভবনে ৪ আগস্টের রাতটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ংকর। ওই রাতে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েক দফা বৈঠক হয়। তিনি বৈঠক করেন মন্ত্রী, দলের শীর্ষ নেতা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে। বৈঠকে রাগারাগি ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

রাত ১২টা থেকে সোয়া ১২টার দিকে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল (অব.) তারেক সিদ্দিকী। সে বৈঠকে পদত্যাগের বিষয়টি ওঠানো হলে শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন, যা হওয়ার হবে; তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের জন্য বারবার বলতে থাকেন। 

শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে জেনারেল তারেক সিদ্দিকী বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। বিমানবাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও তিনি বলেন।

এমন পরিস্থিতিতে বৈঠকে উপস্থিত বিমানবাহিনীপ্রধান তারেক সিদ্দিকীর ওপর ভীষণ রেগে যান এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, এই লোকটিই আপনাকে ডুবিয়েছে এবং আরো ডোবাবে।

ঠিক এসময় একজন অপরিচিত ব্যক্তি (যাকে ডিউটিরত এসএসএফ সদস্যরা চেনেন না) গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করে দেন। রাত ১২টা ৪০ মিনিটে তিন বাহিনীপ্রধান গণভবন ত্যাগ করেন। রাতে গণভবনে পুলিশের আইজি আবদুল্লাহ আল মামুন এবং এয়ার ভাইস মার্শাল (অব.) জামালউদ্দিনও ছিলেন।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App