×

রাজনীতি

১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পিএম

১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু

ছবি: সংগৃহীত

মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৭ বছর কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আজ মুক্তি পান তিনি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা ৪ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। এর আগে তার মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। পরে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেয়া হয়।

কারগার থেকে মুক্তি পেয়ে আব্দুস সালাম পিন্টু বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, যেভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা স্বৈরাচারকে উৎখাত করেছে, ওই চেতনা ধারণ করে তারেক জিয়ার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে গত ১ ডিসেম্বর এ রায় দেয়া হয়।

আরো পড়ুন: শেখ হাসিনাকে ফেরাতে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা

আজ সকালে আব্দুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছলে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেয়া হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। 

২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে আছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

বিএনপির মিডিয়া সেল সূত্র জানিয়েছে, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন পিন্টু। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসে যাবেন। জিয়াউর রহমানের মাজারে বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App