×

রাজনীতি

শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করতে আ. লীগের দৃঢ় সংকল্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করতে আ. লীগের দৃঢ় সংকল্প

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, নির্বাচনে সব গণতান্ত্রিক শক্তি, সব রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যাতে অংশগ্রহণ করতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। যেখানে সুনির্দিষ্ট কাউকে বিজয়ী করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করবে না। অর্থাৎ সবাইকে সমান অধিকার দিতে হবে। জনগণ তার ভোট দেবে। জনগণের ভোট দেয়ার অবাধ সুযোগ থাকতে হবে।

নির্বাচন বিষয়ে প্রভাবশালী এক সংবাদমাধ্যম আওয়ামী লীগের ভাবনা জানতে চাইলে তিনি এসব কথা বলেন। দলটির একটা ভোটব্যাংক আছে উল্লেখ করে নাছিম বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এবং সব দলের অংশগ্রহণের সুযোগ থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। নির্বাচনে অংশগ্রহণ করার উপযুক্ত পরিবেশ আমরা চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যেকোনও নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের দৃঢ় সংকল্প আছে এবং সবসময়ের জন্য আমাদের প্রস্তুতি থাকবে।

তবে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের কথায় এই ইঙ্গিত স্পষ্ট, দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া, না দেয়া নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে এখনো দলটি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থায় নেই। এই অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রমকে তারা বৈধতা দিচ্ছে না। নির্বাচন নিয়ে এখনো কোনো উৎসাহ বা উদ্বেগ কিছুই নেই আওয়ামী লীগে।

তিনি বলেন, তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ আদৌ যাবে কি যাবে না। সেই ব্যাপারে আমাদের দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনো হয়নি। এই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন দলের দলীয় প্রধান। এই সিদ্ধান্ত আমাদের যিনি দলের নেতা দলীয় প্রধান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তিনি নিশ্চয়ই যাদের যাদের সঙ্গে মনে করেন আলোচনা করে ঠিক করবেন। তিনিই সিদ্ধান্ত জানাবেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App