×

রাজনীতি

আ.লীগের ফিরে আসতে ৫০ বছর লাগবে: মামুনুল হক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ পিএম

আ.লীগের ফিরে আসতে ৫০ বছর লাগবে: মামুনুল হক

মুহাম্মদ মামুনুল হক

আওয়ামী লীগের ফিরে আসতে পঞ্চাশ বছর লাগবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে মাগুরা শহরের নোমানী ময়দানে দলীয় এক সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামী লীগের এই করুণ দশার জন্য কোনো দল দায়ী নয়। এর জন্য একমাত্র দায়ী দলটির প্রধান শেখ হাসিনা নিজেই। আওয়ামী লীগকে এমন জায়গায় তিনি নিয়ে গেছেন; যেখান থেকে উঠে আসতে ৫০ বছর লেগে যাবে।

তিনি আরো বলেন, স্বৈরাচারী সরকার হত্যা, গুম, নির্যাতন করে এ দেশের মানুষের কণ্ঠ রোধ করেছিল। ফ্যাসিবাদী সরকারের সময় ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ দেওয়া হয়। এইভাবে জাতিতে বিভক্ত করে বাংলাদেশকে বিভাজিত করে দেশের অগ্রাযাত্রায় বাধা সৃষ্টি করেছে।

বিএনপি ও জামায়াতকে উদ্দেশ্য করে মাওলানা মামুনুল হক বলেন, পরস্পরের প্রতি কাদা ছোঁড়াছুড়ি করবেন না, নতুন বাংলাদেশে নিজেরা সংঘর্ষ করবেন না। করলে এসব অত্যাচারী আবারও শক্তি অর্জন করবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App