×

রাজনীতি

শিবিরের কাউন্সিল পাতানো ও নাটকপূর্ণ: ছাত্রদল সাধারণ সম্পাদক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম

শিবিরের কাউন্সিল পাতানো ও নাটকপূর্ণ: ছাত্রদল সাধারণ সম্পাদক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কাউন্সিল 'পাতানো এবং নাটকপূর্ণ' বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

নাছির উদ্দীন নাছির বলেন, কাউন্সিলে কারা নেতৃত্বে যাবে সেটি পূর্বনির্ধারিত ছিল।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাছির উদ্দীন নাছির।

শিবিরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না। তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সবসময় হয় আপনারা দেখেছেন।

প্রায় ১৪ বছর পর মঙ্গলবার প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাহিদুল ইসলাম সভাপতি এবং নুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।

শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কোথাও কোথাও অনেকটা মুখোমুখি অবস্থানে দেখা গেছে ছাত্রদল এবং ছাত্রশিবিরকে। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App